বর্তমান আধুনিক গণতন্ত্রের যুগে প্রশাসনের দৃষ্টিভঙ্গি, জবাবদিহিতা, কাজের পরিধি ও গুনগত মানে পরিবর্তন এসেছে। রাজস্ব আদায়ের পাশাপাশি জনগণের কল্যাণকর ও উন্নয়নমুলক কার্যাদি সম্পাদন করা প্রশাসনের কাজ। জনগণের ভূমির মালিকানা হালনাগাদ রাখা, আইন-শৃংখলা রক্ষা , খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্য,শিক্ষা , কৃষি , জনস্বাস্থ্যের উন্নয়ন , পলী উন্নয়ন , যুব উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা , রাস্তাঘাট ও প্রাতিষ্ঠানিক নানা প্রকার উন্নয়ন ইত্যাদি নানাবিধ বিষয়ে বর্তমান প্রশাসন কাজ করে থাকে। এক কথায় বলা যায় সরকারের পক্ষে প্রশাসন জনগণের মৌলিক, সামাজিক, অর্থনৈতিক , আইন-শৃংখলা, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নমূলক কর্মকান্ড করেথাকে।এ ওয়েবসাইটটি জেলা প্রশাসনের একটি সমন্বিত তথ্য ভান্ডার বিশেষ। জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়ক তথ্যের পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সেবাসমূহের বিস্তারিত বিবরণ এ ওয়েবসাইটটি ধারণ করছে। গুরুত্বপূর্ণ অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবে এ ওয়েবসাইটটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।